রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে ৩ কিলোমিটার যানজট
প্রচ্ছদ » Uncategorized » রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে ৩ কিলোমিটার যানজটপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের দুই লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ।
রোববার (২৩ মে) সকাল থেকে এ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, জেলা ভিত্তিক বাস চলাচল শুরুর পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের বারবাড়িয়া থেকে ছেড়ে আসা গাড়ি থামে আমিনবাজার বাসস্ট্যান্ডে। নিয়মিত প্রচুর গাড়ি আসলেও সেগুলো ঘোরানোর জায়গা কম থাকায় ১৫-২০ দিন ধরেই কম-বেশি যানজটের কবলে পড়ছে এলাকাটি।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, আমিনবাজারে গাড়ি পার্ক করার জায়গা নেই। কিন্তু জেলা ভিত্তিক চলা গাড়ির বাড়তি চাপ পড়ছে এলাকায়।
এদিকে গাড়ি ঘোরানোর জায়গাও একটি হওয়ায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। ফলে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ মে , ২০২১।








