রাজনৈতিক অন্ধ বিশ্বাসের কারণে ভিসির বাসায় হামলা

প্রচ্ছদ » অর্থনীতি » রাজনৈতিক অন্ধ বিশ্বাসের কারণে ভিসির বাসায় হামলা

obaidol kaderনিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনে হামলায় যারা জড়িত তাদেরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে ঢাবি ভিসির বাসভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী আরো বলেন, রাজনৈতিক অন্ধ বিশ্বাসের কারণে ভিসির বাসায় হামলা করা হয়েছে। এ হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

হামলার ঘটনাকে মধ্যযুগীয় আখ্যা দিয়ে তিনি বলেন, এটি একাত্তরের বর্বরতাকেও হার মানায়।

এ সময় ওবায়দুল কাদেরর সঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০