রাতের পোশাকে বৃষ্টিতে নাচছেন রজনীকান্তের নায়িকা
প্রচ্ছদ » Uncategorized » রাতের পোশাকে বৃষ্টিতে নাচছেন রজনীকান্তের নায়িকা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তামিল সুপারস্টার রজনীকান্তের সঙ্গে তাকে দেখা গিয়েছিল ‘শিবাজি দ্য বস’ সিনেমায়। দক্ষিণে একাধিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করা অভিনেত্রী শ্রিয়া সরণ ২০১৫ সালে ‘দৃশ্যম’ সিনেমায় অজয় দেবগণের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে নজর কাড়েন।
এই অভিনেত্রী ২০১৮ সালে রাশিয়ান স্পোর্টসম্যান ও ব্যবসায়ী আন্দ্রেই কোসচেভকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে দেশ, বিদেশে ঘুরে বেড়াতে দেখা যায় এই বলিউড অভিনেত্রীকে।
সম্প্রতি ফ্রান্সের ইবিজা সৈকতে ঘুরতে যান শ্রিয়া। সেখানে গিয়ে বিকিনি পরে নাচতে দেখা গিয়েছিল তাকে। ইবিজার পর এবার বার্সেলোনায় দেখা গেল শ্রিয়াকে। যেখানে বৃষ্টির দিনে রাতের পোশাক পরে নাচ জুড়ে ছিলেন শ্রিয়া সরণ। বার্সেলোনায় নিজের ঘরের ঝুল বারান্দায় দাঁড়িয়ে নাচতে দেখা যায় শ্রিয়াকে।








