রাত ১২টা থেকে ইলিশ ধরা বন্ধ

প্রচ্ছদ » আজকের সংবাদ » রাত ১২টা থেকে ইলিশ ধরা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ইলিশ মাছ ধরা বন্ধ হচ্ছে আজ রাত ১২টা থেকে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণের জন্য এই ২২ দিন মাছ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশসহ সব ধরনের ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ।

১৯৮৫ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ বিধি (প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫) অনুযায়ী ইলিশ মাছ ধরা নিষিদ্ধের এ সময় নির্ধারণ করেছে সরকার। এ সময় জাল ফেলা নিষেধ। এ ছাড়া এ সময়ে জেলে, মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও বরফ উৎপাদন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এই আদেশ অমান্য করে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে। এ ২২ দিন ইলিশ রক্ষায় সাঁড়াশি অভিযান চালানো হবে প্রশাসনের পক্ষ থেকে।

এ ব্যাপারে জেলা ও উপজেলা মৎস্য দপ্তর, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ, থানা পুলিশ, এপিবিএনসহ বিভিন্ন টিম সার্বক্ষণিক নজরদারি করবে। কেউ আইন ভঙ্গ করলে তাকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০