রানার অটোমোবাইলসের ইপিএস ৬৭ পয়সা
প্রচ্ছদ » Uncategorized » রানার অটোমোবাইলসের ইপিএস ৬৭ পয়সা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের উভয় শেয়ারবাজারে মঙ্গলবার থেকে লেনদেন শুরু হতে যাওয়া রানার অটোমোবাইলস লিমিটেড ২০১৮-২০১৯ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’১৯ থেকে মার্চ’১৯) কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকা। আইপিও শেয়ার হিসাব করে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৭ টাকা। আইপিও শেয়ার হিসাব না করে ইপিএস হয়েছে ০.৭৭ টাকা।
এদিকে জুলাই’১৮ থেকে মার্চ’১৯ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ৩৩ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা। আইপিও শেয়ার হিসাব করে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১২ টাকা। আইপিও শেয়ার হিসাব না করে ইপিএস হয়েছে ৩.৫৮ টাকা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬৬.২৪ টাকা।








