রামগড়ে চলন্ত বাসে আগুন

প্রচ্ছদ » Uncategorized » রামগড়ে চলন্ত বাসে আগুন

ram ghor bus agonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: খাগড়াছড়ির রামগড়ে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে রামগড় ৪৩ বিজিবির ক্যাম্প সংলগ্ন রামগড়-খাগড়াছড়ি সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে ফেনী থেকে যাত্রী নিয়ে খাগড়াছড়ির উদ্দ্যেশ্যে ছেড়ে আসা বাসটি রামগড়ের তৈছালাপাড়া এলাকা অতিক্রম করার সময় যান্ত্রিক ত্রুটি থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। এ সময় যাত্রীরা দ্রুত যে যার মতো বাস থেকে নেমে পড়েন। যাত্রীরা দ্রুত নেমে পড়ার কারণে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার পরপরই বিজিবির সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রামগড় ইউনিটের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, ফেনী থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী যাত্রীবাহী বাসটিতে (চট্টমেট্টো-জ-১১-০১৬৪) যান্ত্রিক ত্রুটির কারণে উপজেলার তৈছালাপাড়া এলাকা অতিক্রমকালে আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০