রামপুরায় ঘরে যুবকের মরদেহ, এলাকায় করোনা আতঙ্ক

প্রচ্ছদ » Uncategorized » রামপুরায় ঘরে যুবকের মরদেহ, এলাকায় করোনা আতঙ্ক

lash2পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়ার একটি বাসায় মাহবুবুর রহমান রাজু (৩৫) নামে এক যুবকের মৃত্যুর খবরে এলাকায় ছড়িয়েছে করোনাভাইরাস আতঙ্ক।

খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর পুলিশ বলছে, করোনায় মৃত্যুর কোনো লক্ষণ নেই, তবে হৃদরোগে মৃত্যুর হতে পারে ওই যুবকের।

নিহত মাহবুবুর রহমান রাজু (৩৫) মালিবাগ এলাকার একটি খাবার হোটেলের ব্যবসা করতেন। তার বাড়ি পুরান ঢাকার গেন্ডারিয়ায়, পরিবার থাকে নারায়ণগঞ্জে।

রামপুরা থানার ওসি কুদ্দুস ফকির বলেন, স্থানীয়রা পুলিশকে খবর দেয় যে, মালিবাগে এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে বুঝতে পারে ঘটনা তা নয়।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী বলেন, মালিবাগ ডেন্টাল কলেজের সামনে একটি ভবনের দ্বিতীয় তলায় মেসে থাকতেন রাজু। প্রতিদিন পরিবারের সদস্যদের তার যোগাযোগ হতো। বুধবার রাতে স্ত্রীর সাথে তার সর্বশেষ কথা হয়। সে সময় তিনি পেট ব্যথার কথা জানিয়েছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে উপ-পুলিশ পরিদর্শক জুয়েল জানান, সকালেও পরিবার ফোন করে পায়নি। দুপুরের পর বাসায় এসে অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো জবাব না পাওয়ায় অনেকের মধ্যে সন্দেহ হয়। সন্দেহজনকভাবেই পুলিশকে খবর দেয়া হয়।

পুলিশ এসে মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখতে পায়। সুরতহালকালে মুখ দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, হৃদরোগে তার মৃত্যু হতে পারে। মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১