রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সার্জেন্ট আইয়ুবুর রহমানের দাফন সম্পন্ন
প্রচ্ছদ » Uncategorized » রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সার্জেন্ট আইয়ুবুর রহমানের দাফন সম্পন্ন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রবাস মেলা ডেস্ক: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট আইয়ুবুর রহমানের দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কুমিল্লা সদর উপজেলার বটগ্রাম মাদ্রাসা মাঠে তার নামাযের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
মরহুম আইয়ুবুর রহমান এর দাফনের আগে পুলিশ ও সেনাবাহিনীর আলাদা দুটি দল গার্ড অব অনার প্রদান করে। এসময় বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট আইয়ুবুর রহমানকে মুক্তিযুদ্ধকালে ও বাংলাদেশ সেনাবাহিনীতে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সার্জেন্ট আইয়ুবুর রহমান সোমবার দিবাগত রাত ১.৪৫ মিনিটে উপজেলার বটগ্রামের তার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলিইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৫ কন্যা ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার সন্তানেরা সবার কাছে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।








