রিংসাইন টেক্সটাইলের বোর্ড সভা ২৬ অক্টোবর
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » রিংসাইন টেক্সটাইলের বোর্ড সভা ২৬ অক্টোবরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিংসাইন টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১৫ অক্টোবর ২০২৩।








