রিং শাইনের লেনদেন শুরু বৃহস্পতিবার

প্রচ্ছদ » জাতীয় » রিং শাইনের লেনদেন শুরু বৃহস্পতিবার

ring shineপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর প্রক্রিয়া সম্পন্ন করে উভয় পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া রিং সাইন টেক্সটাইল লিমিটেডের শেয়ার লেনদেন শুরুর আগামী কাল । ডিএসই সূত্রে জানা যায়।

সূত্র মতে, আগামী কাল বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জে একসাথে কোম্পানিটির লেনদেন শুরু হবে। এরআগে, বিদ্যমান দুটি আইনের সাংঘর্ষিক অবস্থার কারণে রিং শাইনের শেয়ার লেনদেন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। তবে এই জটিলতা সৃষ্টি করেছে খোদ কোম্পানিটি। রিং শাইন টেক্সটাইল গত ২০ নভেম্বর সর্বশেষ হিসাববছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

বিদ্যমান আইন অনুসারে, লভ্যাংশ সংক্রান্ত ঘোষণার পরবর্তী লেনদেন দিবসে সার্কিট ব্রেকার বা শেয়ারের মূল্য পরিবর্তনের সীমা থাকে না। এ হিসেবে রিং শাইনের শেয়ার লেনদেন শুরুর প্রথম দিনে সার্কিট ব্রেকার থাকার কথা নয়। কিন্তু সম্প্রতি জারি করা বিএসইসির একটি নির্দেশনা অনুসারে, আইপিও পরবর্তী প্রথম লেনদেনের দিন থেকেই সার্কিট ব্রেকার কার্যকর হবে। আইন এই জটিলতার প্রেক্ষিতে ডিএসই রিং শাইনের শেয়ার লেনদেনের জটিলতা তুলে ধরে বিএসইসির কাছে গাইডলাইন চাইলে তারা একটি গাইডলাইন দিয়েছে।

জানা গেছে, বিএসইসি ডিএসইকে জানিয়েছে সার্কিটব্রেকার সংক্রান্ত ইস্যুতে তাদের সর্বশেষ নির্দেশনাটিই বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ লেনদেন শুরুর প্রথম দিন থেকেই রিং শাইনের শেয়ারে সার্কিট ব্রেকার থাকবে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর, বুধবার কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এর আগে গত ১ অক্টোবর রিং সাইনের আইপিও লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রাতিষ্ঠানিক বা যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীসহ মোট ৬৬০ শতাংশ আবেদন করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০