রিয়ালের শততম জয়ে রোনালদোর জোড়া কীর্তি

প্রচ্ছদ » Uncategorized » রিয়ালের শততম জয়ে রোনালদোর জোড়া কীর্তি

Real-madridপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: উইয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সাইপ্রাসের অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে শততম জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই জয়ের ম্যাচে জোড়া গোল করে জোড়া কীর্তি গড়েছেন রোনালদো। মঙ্গলবার রাতে ৬-০ গোলে প্রতিপক্ষ নিকোশিয়াকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের জার্সিতে গোলের সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি এক বছরে সর্বোচ্চ ১৭ গোল করার কীর্তি অর্জন করেছেন রোনালদো।

খেলার ২৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ লক্ষ্যভেদ করেন প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে বল পেয়ে। এরপরই যেন উজ্জীবিত হয়ে ওঠে রিয়াল। পরের মিনিটেই আরও একটি গোল আদায় করে নেয় তারা। দ্বিতীয় গোলটি করেন করিম বেনজেমা।

এরপর খেলার ২৫তম মিনিটে রিয়ালের পক্ষে তৃতীয় গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ। কর্নার থেকে আসা বলে রাফায়েল ভারানের আলতো হেডে, নাচো বলটি পেয়ে জালে জড়াতে একটুও ভুল করেননি। বেনজেমা নিজের দ্বিতীয় গোলটি করেন প্রথমার্ধের যোগ করা সময়ে। রোনালদোর পাসে বল পেয়ে প্রতিপক্ষের জালে বল পাঠন ফরাসি এই স্ট্রাইকার।

বিরতির পর জ্বলে ওঠেন পর্তুগিজ তারকা রোনালদো। অল্প কিছুক্ষণের মধ্যে জোড়া গোল পায় রিয়াল। এই দুইটি গোলই আসে রোনালদোর পা থেকে। খেলার ৪৯তম মিনিটে লক্ষ্যভেদ করে এক বছরে সর্বোচ্চ ১৭ গোল করার কীর্তি গড়েন রোনালদো।

এরপর খেলার ৫৪তম মিনিট পর আরেকবার প্রতিপক্ষের জালে বল পাঠান সিআর সেভেন। এরমধ্য দিয়ে রিয়ালের জার্সিতে ইউরোপিয়ান ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করেন পর্তুগিজ সুপারস্টার। ইউরোপের এই আসরে এটি রোনালদোর ১১৩তম গোল।

উল্লেখ, ‘এইচ’ গ্রুপ থেকে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট দ্বিতীয় স্থানে থেকেই নকআউট পর্বে খেলা নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়নরা। এই গ্রুপের শীর্ষে আছে টটেনহ্যাম হটস্পার। তাদের সংগ্রহ ১৩ পেয়ন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০