রূপালী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » আজকের সংবাদ » রূপালী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর’১৭) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ১ টাকা ৮৪ পয়সা।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
শেষ ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর’১৭) প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৫৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ১৭ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ২২ টাকা ২৫ পয়সা।








