রূপালী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » রূপালী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা আর এককভাবে ১৯ পয়সা। এর আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল ২২ পয়সা আর এককভাবে ১৮ পয়সা।
কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৬ টাকা (রিস্টেটেড)।








