রূপালী ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » রূপালী ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই স্টক লভ্যাংশ।

সোমবার (২১ জুন) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রূপালী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Solo EPS) ৩৯ পয়সা, আর সমন্বিতভাবে ইপিএস (Consolidated EPS) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একক ও সমন্বিত ইপিএস ছিল যথাক্রমে ১ টাকা ৩২ পয়সা (রিস্টেটেড) ও ১ টাকা ৩৮ পয়সা (রিস্টেটেড)।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৪ টাকা ১০ পয়সা।

আগামী ১৮ আগস্ট সকাল ১১ টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১৪ জুলাই।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০