পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রেকর্ড ভাঙা-গড়া যেন তার কাছে ছেলেখেলা। ক্রিশ্চিয়ানো রোনালদো এত অনুপ্রেরণা পান কোথা থেকে? রিয়াল তারকা জানালেন, তার অনুপ্রেরণা নাকি এই রেকর্ড ভাঙার কাজটিই। আজ চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের ম্যাচে টটেনহ্যামের বিরুদ্ধে মাঠে নামার আগে আরও একবার হুঙ্কার ছাড়লেন পর্তুগীজ যুবরাজ। বললেন, ‘রেকর্ড ভাঙাটাই আমার মোটিভেশন বাড়ায়।’

সাম্প্রতিক কালে রেকর্ড আর রোনালদো দুটো শব্দ যেন সমার্থক ৷ নিজের রেকর্ড নিয়ে সিআর সেভেনের সাফ কথা , ‘আমি যে এই এতগুলো রেকর্ড ভেঙেছি , সেগুলো কিন্তু কোনও দুর্ঘটনা নয় ৷’ তার পরই যোগ করেছেন , ‘ওই রেকর্ডগুলো ভাঙব বলেই ভেঙেছি ৷ রেকর্ড ভাঙাটা আমাকে ট্রেনিংয়ে মোটিভেশন বাড়ায় ৷ আরও ভালো খেলতে সাহায্য করে ৷’

এর পাশাপাশি চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছে মাদ্রিদের এক নামী কাগজে টটেনহ্যামকে নিয়ে এক বিশেষ প্রতিবেদনে ৷ সেখানে বলা হয়েছে , টটেনহ্যাম ইহুদিদের ক্লাব বলে অন্যান্য ক্লাব তাদের ঘৃণা করে ৷ এই নিয়ে ক্ষুব্ধ টটেনহ্যাম রীতিমতো প্রতিবাদপত্র জমা দিয়েছে ৷

আর ফুটবল দুনিয়া এ লড়াইকে দেখছে ‘রোনালদো বনাম হ্যারি কেনের যুদ্ধ’ হিসেবে। ক’দিন আগে আবার হ্যারি কেন বলেছিলেন , ‘রোনালদো, মেসিদের পারফরম্যান্স মোটিভেট করে আমাকে ৷’ রোনালদো অবশ্য সব ছাপিয়ে আর বড় স্বপ্নের কথাই শোনাচ্ছেন ৷ রিয়াল তারকার বক্তব্য, ‘সব সময় নিজেকে আরও উন্নত করাটাই আমার উচ্চাকাঙ্খা।’

২০০৯ সাল থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ম্যাচে ঘরের মাঠে কখনও হারেনি রিয়াল ৷ ২৩টার মধ্যে ২১টাই জয় সান্তিয়াগো বার্নাবু্যতে ৷ টটেনহ্যাম কোচ মরিসিও পোচেত্তিনো পুরো রিয়াল স্কোয়াডকেই তাই গুরুত্ব দিচ্ছেন ৷ তাঁর বক্তব্য , ‘রিয়াল কিন্তু একা রোনালদোর টিম নয় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০