রেনাটা লিমিটেডের লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » রেনাটা লিমিটেডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৪৭ শতাংশ লভ্যাংশ দেবে। এর ১৪০ শতাংশ নগদ, বাকী ৭ শতাংশ বোনাস।

আজ শনিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত (consolidated) আয় (EPS) হয়েছে ৪৭ টাকা ৬৮ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৪৭ টাকা ২২ পয়সা।

আগামী ১৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২২ অক্টোবর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১