রোড শো’র বিভিন্ন ভিজ্ঞতা জানাতে সোমবার বিএসইসি’র সংবাদ স‌ম্মেলন

প্রচ্ছদ » শিক্ষা » রোড শো’র বিভিন্ন ভিজ্ঞতা জানাতে সোমবার বিএসইসি’র সংবাদ স‌ম্মেলন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বাংলাদেশের পুঁজিবাজারকে আকর্ষণীয় বিনিয়োগের স্থান হিসেবে চিহ্নিত করতে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ‌্যো‌গে রোড শো অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এ রোড শো ‌বিষ‌য়ক বি‌ভিন্ন অভিজ্ঞতা জানাতে সংবাদ স‌ম্মেলন আ‌য়োজন ক‌রে‌ছে বিএসইসি।

আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে এ সংবাদ সম্মেলন অনু‌ষ্ঠিত হ‌বে।

বিএসইসি জানায়, বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও শহরগুলোতে ধারাবাহিক রোড শো করার পরিকল্পনা করা হয়েছে। ইতোধ্যে বিএসইসি দুবাইতে রোড শো অনুষ্ঠিত হয়েছে। পুঁ‌জিবাজার সং‌শ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সহায়তায় রোড শো সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান‌টি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া ব্যাপকভাবে সম্প্রচারিত হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৮ ফেব্রুয়ারী , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০