রোববার ব্লক মার্কেটে ১০ কোটি টাকা লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » রোববার ব্লক মার্কেটে ১০ কোটি টাকা লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে এডভেন্ট ফার্মার এক লাখ ৪৩ হাজার ১৭০ টি শেয়ার ৪১ টাকা দরে মোট ৫৮ লাখ ৭০ হাজার টাকা লেনদেন হয়েছে। এছাড়া বিডিকম ২৯ টাকা দরে ৩ লাখ ১৫ হাজার শেয়ার ৯১ লাখ ৩৫ হাজার টাকা বেচাকেনা হয়েছে। ডেল্টা লাইফের ২১ হাজার শেয়ার ৯২ টাকা দরে মোট ১৯ লাখ ৩২ হাজার টাকা, এইচআর টেক্সটাইলের ২ লাখ ৯০ হাজার শেয়ার ৬১ টাকা দরে মোট এক কোটি ৮০ হাজার টাকা, ইসলামি ইন্স্যুরেন্স কোম্পানি ২৮ টাকা দরে ৬৯ হাজার ২৬১ টি শেয়ার ১৯ লাখ ৩৯ হাজার টাকায়, লিগ্যাসি ফুটওয়ার লিমিটেডের ৩১ হাজার ৭৫০ টি শেয়ার ১৬২ টাকা ৫০ পয়সা দরে মোট ৫১ লাখ ১৬ হাজার টাকা, মালেক স্পিনিং মিলস লিমিটেডের ৫২ হাজার ১০০ শেয়ার ১৯ টাকা ৮০ পয়সা দরে মোট ১০ লাখ ৩২ হাজার টাকা, ন্যাশনাল পলিমারের এক লাখ শেয়ার ৯২ টাকা দরে ৯১ লাখ ৫০ হাজার টাকা, পিটিএল এক লাখ ৬০ হাজার শেয়ার ৫৪ টাকা ২০ পয়সা দরে ৮৮ হাজার ৭৬ টাকা, রুপালী লাইফের ১১ লাখ ৯৫ হাজার শেয়ার ৩৬ টাকা ৯০ পয়সা দরে ৪ কোটি ৪০ লাখ ৯৬ হাজার টাকা এবং স্টাইল ক্রাফটের ৮০০ শেয়ার ১৯ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন হয়েছে।








