রোববার স্পটে যাচ্ছে ৪ কোম্পানি
প্রচ্ছদ » Uncategorized » রোববার স্পটে যাচ্ছে ৪ কোম্পানিপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৯ অক্টোবর, রোববার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। চলবে ৩০ অক্টোবর, সোমবার পর্যন্ত।
কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল সার্ভিসেস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, শাশা ডেনিমস এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ অক্টোবর, মঙ্গলবার।
রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হবে।








