রোববার স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি
প্রচ্ছদ » Breaking News || Slider || কোম্পানি সংবাদ » রোববার স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি, আগামী ২৪ নভেম্বর, রোববার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল হেভি কেমিক্যাল, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ইয়াকিন পলিমার ও পদ্মা অয়েল লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৫ নভেম্বর, সোমবার। কোম্পানিগুলোর ২৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।








