রোববার স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি
প্রচ্ছদ » Uncategorized » রোববার স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী ৪ অক্টোবর , রোববার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ইউনাইটেড পাওয়ারের আগামী ৫ অক্টোবর ও ফারইস্ট ফিন্যান্সের ৬ অক্টোবর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে যথাক্রমে আগামী ৬ ও ৭ অক্টোবর।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১ লা অক্টোবর , ২০২০।








