রোববার ২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে
প্রচ্ছদ » Uncategorized » রোববার ২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি আগামী ১৩ মে, রোববার স্পট মার্কেট যাচ্ছে । লেনদেন চলবে আগামী ১৪ মে, সোমবার পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।
এই কোম্পানি দুইটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মে, মঙ্গলবার।
আর রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর লেনদেন স্থগিত রাখবে।








