লক্ষ্মীপুরে মুখোশধারীদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

প্রচ্ছদ » বাজার বিশ্লেষন » লক্ষ্মীপুরে মুখোশধারীদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

Laksampurপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: লক্ষ্মীপুরে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে খোরশেদ আলম মিরন ওরফে ছান্দি মিরন (৩৭) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিলন দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি ওই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত মনছুর আহম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় মিরন একটি চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ মুখোশধারী চার সন্ত্রাসী এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্রুত ঘটনাস্থল যান। সেখান থেকেই মিরনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এদিকে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানও ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০