লক্ষ্মীপুর-২ আসনে আ.লীগের প্রার্থী নয়ন জয়ী

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » লক্ষ্মীপুর-২ আসনে আ.লীগের প্রার্থী নয়ন জয়ী

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীক নিয়ে অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৬৮ ভোট। রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

কুয়েতে মানব ও অর্থপাচারের দায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের চার বছরের সশ্রম কারাদণ্ড দেন দেশটির আদালত। পাপুল ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় ২২ ফেব্রুয়ারি আসনটি পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সদর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত লক্ষ্মীপুর-২ আসন। এখানে মোট ভোটার ৪ লাখ ২৯ হাজার ৬৩ জন।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১