লঞ্চে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৩৯

প্রচ্ছদ » Uncategorized » লঞ্চে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৩৯

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতের সংখ‌্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সর্বশেষ দগ্ধ একজনকে রাতে ঝালকাঠী থেকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছিলো। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ৩৯ জনের মধ‌্যে এখন পর্যন্ত মাত্র চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— বরগুনার পাথরঘাটা উপজেলার মৃত হোসেন আলীর ছেলে আব্দুল রাজ্জাক মাস্টার (৬২), বেতাগী উপজেলার আব্দুল কাদেরের ছেলে মো. রিয়াজ হাওলাদার (৩৫), বামনা উপজেলার সঞ্জিব চন্দ্রের ছেলে স্বপ্লীল চন্দ্র (১৪) এবং একই উপজেলার মোসা. জাহানারা বেগম (৪৫)।

উল্লেখ‌্য, ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমডি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০ জনের বেশি। তাদেরকে ঝালকাঠী সদর হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১