পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে ভয়াবহ আগুনে জ্বলছে একটি ২৭ তলা আবাসিক ভবন। পশ্চিম লন্ডনের লাটিমার রোডের গ্রেনফেল টাওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে। এছাড়া আহত অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস।

পশ্চিম লন্ডনের লাটিমার রোডের গ্রেনফেল টাওয়ারে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে আগুন লাগে। লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে, ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেডের কমিশনার ড্যানি কটন জানিয়েছেন, হতাহতের সংখ্যা অনেক। তবে ভবনের আকার এবং জটিলতার কারণে এ সংখ্যাটা ঠিক কত তা জানাতে পারেননি তিনি।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নেভাতে সেখানে ৪০টি গাড়ি ও অগ্নিনির্বাপন বাহিনীর প্রায় ২০০ কর্মী কাজ করছেন। তবে কীভাবে ওই ভবনে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার ব্রিগেড।

বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, পুরো ভবনটি জ্বলছে এবং এটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভবন ভেঙে পড়ার আশঙ্কায় পুলিশ আশপাশ থেকে সবাইকে সরিয়ে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০