লন্ডন স্টক এক্সচেঞ্জে চালু হলো ‘বাংলা বন্ড’

প্রচ্ছদ » সারাদেশ » লন্ডন স্টক এক্সচেঞ্জে চালু হলো ‘বাংলা বন্ড’

LSE Bangla Bondপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডন স্টক এক্সচেঞ্জে বাংলাদেশি মুদ্রা টাকা’য় রূপান্তরযোগ্য প্রথম বন্ডের যাত্রা শুরু হয়েচে। এই বন্ডের মাধ্যমে ডলার সংগ্রহ করে তা দেশে এনে টাকায় রূপান্তর করে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা হবে। আর এ কারণে বন্ডটিকে বাংলা বন্ড নাম দেওয়া হয়েছে।

১১ নভেম্বর,সোমবার লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই)বন্ডটি তালিকাভুক্ত হয়েছে।বিশ্বব্যাংকের অঙ্গসংগঠন আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) বন্ডটি চালু করেছে।

আইএফসি এই বন্ডের মাধ্যমে পর্যায়ক্রমে ১০০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করার পরিকল্পনা করেছে। তবে প্রথম পর্যায়ে তোলা হচ্ছে এক কোটি ডলার।

প্রাথমিকভাবে এই বন্ডের মেয়াদ হবে ৩ বছর। পরে তা বাড়িয়ে ৫ বছর এবং সর্ব্বোচ্চ ১০ বছর করা হতে পারে। বার্ষিক সুদের হার হবে ৬.৩ শতাংশ।

সোমবার লন্ডন স্টক এক্সচেঞ্জে বাংলা বন্ডের তালিকাভুক্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘দ্য রিং, দ্য বেল’ নামের এক অনুষ্ঠান। আইএফসি ও লন্ডন স্টক এক্সচেঞ্জের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান,আইএফসির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট নিনা স্টোয়েলকোভিচ, আইএফসির ভাইস প্রেসিডেন্ট ও ট্রেজারার জন গ্যান্ডোলফ, লন্ডন স্টক এক্সচেঞ্জের সিইও নিখিল রথী এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমও উপস্থিত ছিলেন।

বাংলা বন্ড চালুর ফলে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০