লব-রেফ বাংলাদেশের বিডিং শুরু ১৩ অক্টোবর
প্রচ্ছদ » Uncategorized » লব-রেফ বাংলাদেশের বিডিং শুরু ১৩ অক্টোবর
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বুক বিল্ডিং পদ্ধতিতে কাট-অফ প্রাইস নির্ধারণের জন্য অনুমোদন পাওয়া ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ বাংলাদেশের বিডিং শুরু আগামী ১৩ অক্টোবর। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৩৬তম সভায় কোম্পানিটিকে বিডিংয়ের এ অনুমোদন দেয়া হয়।
সূত্র মতে, আলোচ্য কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। সংগৃহীত টাকায় নতুন যন্ত্রপাতি কেনা, ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩১ টাকা ৯৩ পয়সা ও শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) ২৫ টাকা ৯৬ পয়সা।
কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৮ পয়সা।
আরো উল্লেখ্য, বিগত ৫ টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ২ টাকা ২৩ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এনআরবি ইক্যুইটিজ ম্যানেজমেন্ট লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ সেপ্টেম্বর , ২০২০।








