লভ্যাংশে করমুক্ত সীমা বাড়ানোর প্রস্তাব করেছে আইসিএমএবি

প্রচ্ছদ » অর্থনীতি » লভ্যাংশে করমুক্ত সীমা বাড়ানোর প্রস্তাব করেছে আইসিএমএবি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশের সীমা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব করেছে ব্যয় ও ব্যবস্থাপনা হিসাববিদদের সংগঠন দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে সহায়ক পেশাজীবী সংগঠনের সাথে প্রাক-বাজেট আলোচনা সভায় আইসিএমএবি’র প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী এ প্রস্তাব করেন।

এসময় সহায়ক অন্যান্য পেশাজীবী সংগঠনের মধ্যে ছিল সিএন্ডএফ এজেন্ট, শিপিং, ফ্রেইট ফরওয়ার্ডিং, ট্যাক্স ল’ইয়ার্স, ইন্ডেটরস, আইসিএবি, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিয়েটস।

তিনি বলেন, করমুক্ত লভ্যাংশ সীমা ১ লাখ টাকা ছিল। সেখান থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করা হয়। পুঁজিবাজার এখন উন্নতির পথে। এ বাজারে আরও বিনিয়োগকারী টানতে এবং তাদের উৎসাহ দিতে করমুক্ত লভ্যাংশ হার তাই ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা যেতে পারে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের আয়কর ৪২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ, তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের আয়কর ৪০ শতাংশ বহাল রাখার প্রস্তাব করেন তিনি।

এছাড়া বিদেশি কোম্পানির ক্ষেত্রে নগদ লভ্যাংশ ২০০ শতাংশের বেশি হলে ৫০ শতাংশ হারে তাদের উপর কর আরোপের প্রস্তাব করা হয়।

জামাল আহমেদ বলেন, জুলাই থেকে ভ্যাট আইন বাস্তবায়ন হবে। যেসব প্রতিষ্ঠান নতুন করে ভ্যাটের আওতায় আসবে তাদের থেকে স্তরহারে ভ্যাট আদায় করার প্রস্তাব রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০