লভ্যাংশ ঘোষণা করেছে আইসিবি
প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » লভ্যাংশ ঘোষণা করেছে আইসিবি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৮৬ পয়সা, যা আগের বছর ছিল ৫ টাকা ৯৭ পয়সা। অন্যদিকে এককভাবে কোম্পানিটির ইপিএস (Solo EPS) হয়েছে ৫ টাকা ৪১ পয়সা।
গত ৩০ জুন, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৪ টাকা ৫৭ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।








