লভ্যাংশ ঘোষণা করেছে ৯ কোম্পানি
প্রচ্ছদ » Uncategorized » লভ্যাংশ ঘোষণা করেছে ৯ কোম্পানি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ২৪ অক্টোবর বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন, ২০১৮ তারিখে কোম্পানিগুলোর হিসাববছর শেষ হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড সর্বোচ্চ ২৮ শতাংশ এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ সর্বনিম্ন ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
শাহজিবাজার পাওয়ার:
শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টকসহ মোট ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১০ পয়সা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩২ টাকা ৯৫ পয়সা।
আগামী ২৭ জানুয়ারি ২০১৯, সকাল সাড়ে ১০টায় ফার্মগেটের খামারবাড়ির কেআইবি কমপ্লেক্স অডিটরিয়ামে কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস- বিবিএস:
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেড ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত হিসাববছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা (রিস্টেটেড)। যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ৬৫ পয়সা।
এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৯৭ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর দুপুর ১২টায় গাজীপুরের জৈনাবাজারে কোম্পানির কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
সায়হাম টেক্সটাইলস:
বস্ত্রখাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল ৩০ জুন, ২০১৮ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। গত ৩০ জুন ২০১৮ তারিখে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৯৮ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর সকাল ১১ টায় ফ্যাক্টরী প্রাঙ্গণ, হবিগঞ্জে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
মালেক স্পিনিং:
বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৫ পয়সা।
হিসাববছর শেষে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৪৫ টাকা ৩৬ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর, সকাল সাড়ে ১০ টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশানে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৪ নভেম্বর।
এইচআর টেক্সটাইল লিমিটেড:
এইচআর টেক্সটাইল লিমিটেড ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৪৩ পয়সা।
গত ৩০ জুন ২০১৮ তারিখে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৩৬ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জানুয়ারী সকাল ১১টায় স্পেক্টা কনভেনশন সেন্টার, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
মিরাকল ইন্ডাস্ট্রিজ:
মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ১৭ পয়সা।
৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৭১ পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর দুপুর আড়াইটায় শেরপুর, গাজীপুরে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
আমরা টেকনোলজিস লিমিটেড:
আমরা টেকনোলজিস লিমিটেড ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬১ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৫২ পয়সা।
এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩ টাকা ২৪ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০টায় ডেল্টা লাইফ কনফারেন্স, ডেল্টা লাইফ টাওয়ার, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
জেমিনী সী ফুড:
পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনী সী ফুড লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।এর পুরোটাই বোনাস। ৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭০ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ২৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।
জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ:
বস্ত্র খাতের কোম্পানি জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ লভ্যাংশ শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য হবে। আজ অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪ টাকা ৯১ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর সকাল ৯টায় মনিপুরি পাড়া, গাজীপুরে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।








