লভ্যাংশ ঘোষনা করেছে এফএসআইবিএল
প্রচ্ছদ » Uncategorized » লভ্যাংশ ঘোষনা করেছে এফএসআইবিএল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষনা করেছে।
ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির (কনসলিডেটেড) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৩ পয়সা। কোম্পানির (কনসলিডেটেড) শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ০৪ পয়সা।
কোম্পানির ঘোষিত লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ এপ্রিল। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ মে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।








