লভ্যাংশ দেবে না গ্রীণডেল্টা ফান্ড
প্রচ্ছদ » Uncategorized » লভ্যাংশ দেবে না গ্রীণডেল্টা ফান্ডপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক হিসাব শেষে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.৯৯ টাকা। ২০২০ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.০৭ টাকায়।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ জুন , ২০২১।








