লভ্যাংশ দেবে না বিডি সার্ভিসেস
প্রচ্ছদ » Uncategorized » লভ্যাংশ দেবে না বিডি সার্ভিসেস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেড গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭৩ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে মাইনাস ২ টাকা ০৩ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।








