লভ্যাংশ পাঠিয়েছে ইউসিবি
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » লভ্যাংশ পাঠিয়েছে ইউসিবিপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ০৯ আগস্ট ২০২৩।








