পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর যেসব বিনিয়োগকারীদের ফোলিও নম্বর রয়েছে, তাদের লভ্যাংশ গত ৫ জুলাই ওয়ারেন্টের মাধ্যমে ইস্যু করা হয়েছে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে হাইডেলবার্গ সিমেন্ট ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।








