লাইসেন্স না থাকা কুরিয়ারে ডাক আদান-প্রদানে নিষেধাজ্ঞা

প্রচ্ছদ » Uncategorized » লাইসেন্স না থাকা কুরিয়ারে ডাক আদান-প্রদানে নিষেধাজ্ঞা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : লাইসেন্সবিহীন কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো ধরনের ডাক আদান-প্রদান করতে পারবে না ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। সব আর্থিকপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দ্য পোস্টাল অফিস অ্যাক্ট-১৮৯৮ এর মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা, ২০১৩’র নির্দেশনা অনুযায়ী, লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাকদ্রব্য গ্রহণ, পরিবহন ও বিলি বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও বিভিন্ন আর্থিকপ্রতিষ্ঠান লাইসেন্সবিহীন বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক আদান-প্রদান করছে। এখন থেকে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক আদান-প্রদান করা যাবে না।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। গত ৩০ জুন ব্যাংকগুলোকেও একই নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

 

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ৭ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১