লাভেলো আইসক্রিমের মুনাফা বেড়েছে ১৫৪ শতাংশ

প্রচ্ছদ » Uncategorized » লাভেলো আইসক্রিমের মুনাফা বেড়েছে ১৫৪ শতাংশ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকা ভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকাফুডস এন্ড এগ্রোইন্ডাস্ট্রি লিমিটেডের প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এতথ্য জানা গেছে।

রোববার (৩০ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১কোটি৯২ লাখ৩৯ হাজার ৬৩৫ টাকা, যা আগের বছর একই
সময় ছিল ৭৫ লাখ ৬৪ হাজার ২৬২ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৩৭২ টাকাবা ১৫৪ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১৪ পয়সা।সুতরাং শেয়ার প্রতি আয় বেড়েছে ৮৬ শতাংশ।

অন্যদিকে চলতি হিসাব বছরের নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪কোটি ৬৬লাখ ৩৫হাজার ১০টাকা, যা আগের বছর একই সময় ছিল ৩ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ৫০৮ টাকা।

সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৬৯ লাখ ৮৪ হাজার ৫০১ টাকা বা ১৭ দশমিক ৬২ শতাংশ। নয় মাসে কোম্পানটির ইপিএস হয়েছে ৭৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৭২ পয়সা । ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ০৫ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩১ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১