পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লার্ফাজ হোলসিম বাংলাদেশ লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৩১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ০.২০ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.১১ টাকা।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩.৭৫ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৫৩ টাকা।








