লিডস ইউনাইটেডকে ৬-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

প্রচ্ছদ » Uncategorized » লিডস ইউনাইটেডকে ৬-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

 

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৬-২ গোলে লিডস ইউনাইটেডকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোল করেন স্কট ম্যাকটমিনে ও ব্রুনো ফার্নান্দেস। এই জয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে উঠে এসেছে ওলে গানার শোলশায়ারের দল।

ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের শুরুটা হয় স্বপ্নের মতো। গোলের দেখা মেলে ৬৭ সেকেন্ডেই। স্কোরশিটে নাম তোলেন স্কট ম্যাকটমিনে । পরের মিনিটে স্কটল্যান্ডের এই মিডফিল্ডার ব্যবধান দ্বিগুণ করেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ম্যাচের প্রথম তিন মিনিটের মধ্যে দুই গোল করলেন ম্যাকটমিনে।

এরপর ফার্নান্দেস, লিনদেলোভ জালের ঠিকানা পেলে প্রথমার্ধেই চার গোল হজম করে লিডস। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল পায় রেড ডেভিলরা। লিডসের দুই গোলদাতা লিয়াম কুপার, স্টুয়ার্ট ডালাস। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে লিডস।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/২১শে ডিসেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০