লিনডা নামে চ্যাটবুট চালু করেছে লংকাবাংলা সিকিউরিটিজ
প্রচ্ছদ » Uncategorized » লিনডা নামে চ্যাটবুট চালু করেছে লংকাবাংলা সিকিউরিটিজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: লিনডা (LankaBangla Interactive Direct Assistance) নামে চ্যাটবুট (ChatBot) কার্যক্রম চালু করেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। গতকাল ২৩ এপ্রিল লংকাবাংলা সিকিউরিটিজ লিঃ মতিঝিলস্থ কর্পোরেট অফিসে লিনডা নামে চ্যাটবুট কার্যক্রম চালু করা হয়।
জানা যায়, লিনডা (LINDA) হল কার্যত কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কথোপকথন মূলক চ্যাটবুট (ChatBot) যার মাধমে যে কোন ব্যাবহারকারি বা বিনিয়োগকারী কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর সহজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, লংকাবাংলা সিকিউরিটিজের ওয়েবসাইড ও ফাইন্যান্সিয়াল পোর্টালের মাধ্যমে জানতে পারবেন। চ্যাটবুট (ChatBot) বিদ্যমান বিনিয়োগকারীদের যে কোন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি ভবিষ্যৎ বিনিয়োগকারীদের বিও হিসাব খোলার ব্যাপারে প্রয়োজনীয় তথ্য প্রদান করবে। তাছাড়া লিনডা (LINDA) বেশ কিছু কাঠামোবদ্ধ FAQ (Frequently- asked Questions) উপস্থাপন করবে যার সাহায্যে যে কোন বিনিয়োগকারী নিয়মিতভাবে প্রয়োজনীয় তথ্য সম্পর্কে অবগত হতে পারবেন।
এতে আরও থাকবে লংকাবাংলা সিকিউরিটিজ লিঃ এর হিসাবধারিদের জন্য তথ্য যাচাইয়ের নিশ্চয়তা (OTP-One Time Password), যার মাধ্যমে সম্মানিত গ্রাহকগনের ব্যাক্তিগত তথ্যসহ অন্যোন্য সব কার্যক্রম সুরক্ষিত হবে। লিনডার মাধ্যমে গ্রাহকগণ আরও যেসব বিষয় জানতে পারবেন তা হল বিনিয়োগ তালিকা (Portfolio Status) , খতিয়ান হিসাব (ledger balance), ক্রয় ক্ষমতার তথ্য, আইপিও-এর বর্তমান অবস্থা ও নিজের হিসাব সংক্রান্ত যে কোন তথ্য উপাত্ত। লংকাবাংলা সিকিউরিটিজ লিঃ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে লিনডা দেশের ব্রোকারেজ ইন্ডাস্ট্রিতে এক নূতন যুগের সূচনা করতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিইডস কর্পোরেশন লিমিটেডের (LEADS Corporation Ltd.) চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ, লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ নাসির উদ্দিন চৌধুরী, লংকাবাংলা সিকিউরিটিজ লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফাত রেজা ও লংকাবাংলা সিকিউরিটিজ লিঃ এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. মুইনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন লিইডস কর্পোরেশন লিমিটেডের (LEADS Corporation Ltd.) সিওও রানা সোহেল, সিএফও এবং সিটিও মাসুদ পারভেজ, জেনারেল ম্যানেজার বি. ই.এম মঞ্জুর-ই-খুদা। এ উদ্যেগে লিইডস কর্পোরেশন লিমিটেড লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছে।








