লিমিট ছাড়া লেনদেন করছে ২ কোম্পানি

প্রচ্ছদ » তথ্যপ্রযুক্তি » লিমিট ছাড়া লেনদেন করছে ২ কোম্পানি

circuit breakerপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি। কোম্পানিগুলো হলো: প্রাইম ইন্স্যুরেন্স এবং ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১২ টাকা। আগের বছর একই সময়ে তা ছিল ২.১৭ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৮৮ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ০.০৮ টাকা ঋণাত্মক।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল ১১টায় হোটেল পূর্বানী, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৭ মার্চ নির্ধারণ করা হয়েছে।

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.৬০ টাকা। আগের বছর একই সময়ে তা ছিল ৭.৭৯ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১.৩৬ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১০.৯০ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল সাড়ে ১০টায় ডেল্টা লাইফ কনফারেন্স হল, ডেল্টা লাইফ টাওয়া, গুলশানে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৪ মার্চ নির্ধারন করা হয়েছে।

# সি/ আ/ রবিবার /০৯:৪০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০