লিমিট ছাড়া লেনদেন করছে ৩ কোম্পানি

প্রচ্ছদ » Uncategorized » লিমিট ছাড়া লেনদেন করছে ৩ কোম্পানি

circuit breakerপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি। কোম্পানিগুলো হলো: অরিয়ন ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল টিউবস, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড:
কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.৩৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৪.৬০ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪৩.৭৬ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জানুয়ারি, ২০২০ সকাল ১০টায়, পিজিসিবি প্রধান অফিস ভবন অডিটোরিয়াম, আফতাব নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ডিসেম্বর।

অরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড:
কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৭৫.১৯ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৬.১৯ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর, সকাল সোয়া ১১টায়, অফিসার্স ক্লাব, বেইলী রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ নভেম্বর।

ন্যাশনাল টিউবস লিমিটেড:
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.১৬ টাকা। এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৭৫.৩০ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৬৮ টাকা (নেগেটিভ) ।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর, ১১ টায় ফ্যাক্টরী প্রাঙ্গণ, টঙ্গী, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০