লুই ভিশনের মসৃণ হাতঘড়ি কেস

প্রচ্ছদ » Uncategorized » লুই ভিশনের মসৃণ হাতঘড়ি কেস

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :বাজারে বিস্ময়কর সব ঘড়ির আয়োজকের জায়গা দখলের পর লুই ভিশন এবার হাজির হলো মনোরম ট্রাংক আদলে তৈরি হাতঘড়ি রাখার কেস নিয়ে। ব্যক্তিগত সংগ্রহের একাধিক হাতঘড়ি একসঙ্গে সাজিয়ে রাখার জন্য লুই ভিশনের এ মসৃণ হাতঘড়ি কেস।
একসার করে আটটি ঘড়ি রাখা যাবে এ খুদে ট্রাংকে। ঘড়িগুলোকে সুরক্ষা দেয়ার জন্য কেসে রয়েছে এস-লকের ব্যবস্থা। কেসের ভেতরে একটি বাড়তি ট্রে রয়েছে, যেখানে ছোট ছোট প্রয়োজনীয় ও মূল্যবান ব্যবহার্য টুকিটাকিও রাখা যাবে। আট ঘড়ি রাখার এ কেসটি এসেছে তিনটি রূপ নিয়ে। ক্ল্যাসিক মনোগ্রাম ক্যানভাস সংস্করণ, ডামিয়ের গ্রাফাইট ক্যানভাস সংস্করণ ও তায়গা লেদার সংস্করণ। পরিচিত বাদামি নকশার হাতঘড়ি কেসটি সবচেয়ে সুলভ মূল্যের। দাম ৬ হাজার ২০০ টাকা। যেখানে ধূসর ক্যানভাসের দাম ধরা হয়েছে ৬ হাজার ৩০০ টাকা। সবচেয়ে দামি লুই ভিশনের ধূসর তায়গা লেদারের ট্রাংকটি, যা কিনতে গেলে গুনতে হবে ১০ হাজার ৫০০ ডলার। যখন লেদার ও ক্ল্যাসিক মনোগ্রাম সংস্করণগুলো সব সময়কার জন্য পরিপাটি পছন্দের তালিকায়, সেখানে ধূসর ক্যানভাস সংস্করণটি নজর কাড়ে কালো ও ধূসর নকশার সঙ্গে রুপালি হার্ডওয়্যারের জন্য। বলাই বাহুল্য, কখনই বিস্ময় জাগবে না, যদি এ হাতঘড়ির এ খুদে ট্রাংকগুলো গহনাপ্রেমীরা গহনার বাক্স হিসেবে ব্যবহার করে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০