লুজারের শীর্ষে কুইন সাউথ টেক্সটাইল

প্রচ্ছদ » Uncategorized » লুজারের শীর্ষে কুইন সাউথ টেক্সটাইল

queen-southপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২২ দশমিক ৫৭ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড। এ ফান্ডটির প্রতিটি ইউনিটের দর কমেছে ১২ দশমিক ২০ শতাংশ। গড়ে প্রতিদিন প্রায় ১ কোটি ১০ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ৪ কোটি ৪১ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১২ দশমিক ০৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড ৯ দশমিক ৪৬ শতাংশ, ইমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজে ৯ দশমিক ১৫ শতাংশ, জুট স্পিনার্সে ৯ দশমিক ০৬ শতাংশ, সাভার রিফ্রাক্ট্রোরিজে ৮ দশমিক ৯৮ শতাংশ, ফাইন ফুডে ৮ দশমিক ৮০ শতাংশ, শ্যামপুর সুগার মিলে ৮ দশমিক ৭৮ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজে ৭ দশমিক ৯৯ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১