লেনদেনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৩৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৩২৩ টাকা এবং সর্বোচ্চ ৩৪৩ টাকা ৯০ পয়সা বেচাকেনা হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিবিএস ক্যাবলস লিমিটেড। কোম্পানিটির ২৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানির শেয়ার দর সর্বনিম্ন ৯৮ টাকা ৫০ পয়সা এবং সর্বোচ্চ ১০৫ টাকা ৬০ পয়সা বেচাকেনা হয়েছে।
লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সু’জ লিমিটেড। কোম্পানিটির ২৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানির শেয়ার সর্বনিম্ন ৩৪ টাকা এবং সর্বোচ্চ ৩৭ টাকা বেচাকেনা হয়েছে।
লেনদেন তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- সায়হাম টেক্সটাইল, সিঙ্গার বিডি, কেডিএস অক্সোসরিজ, দ্যা পেনিনসুলা চিটাগাং, লিগ্যাসি ফুটওয়্যার, সিমটেক্স, মুন্নু সিরামিক, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, প্যাসিফিক ডেনিম লিমিটেড, বিডি অটোকারস, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, নূরানী ডাইং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফু ওয়াং ফুড, আইটি কনসালটেন্টস, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।








