পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ১১ লাখ ৮২ হাজার ১৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৮ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শেপার্ড ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ৫৭ লাখ ৭৬ হাজার ১৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ৫ লাখ৫৬ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ৯০ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসকে ট্রিমস, সায়হাম কটন, কেপিসিএল, ইনটেক, ইফাদ অটোস, সামিট পাওয়ার ও দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড।








