লেনদেনের শীর্ষে কেপিসিএল
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে কেপিসিএল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ৫৩ লাখ ৫০ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ কোটি ১৭ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বার্জার পেইন্টস লিমিটেড। কোম্পানিটির এক লাখ ৬৫ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৬৯ লাখ ২০ হাজার ৮৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৬৬ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইনটেক লিমিটেড, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, ফার্মা এইডস ও ইফাদ অটোস লিমিটেড।








