লেনদেনের শীর্ষে খুলনা পাওয়ার
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে খুলনা পাওয়ার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটি ২২ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ২ হাজার ৩৮৫ বারে ৩২ লাখ ৭৬ হাজার ৮৮১টি শেয়ার হাতবদল করেছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক লিমিটেড। আজ কোম্পানিটির ৩ হাজার ১০০ বারে ৮ লাখ ৫৮ হাজার ৫২০টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৬ কোটি ৪২ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফার্মা এইডস তিন হাজার ৪৬ বারে ১৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ, আলিফ ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার ও ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড।








