লেনদেনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৭টির বা ২৩.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৪.৯০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২১৩.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১৮.২০ টাকা বা ৯.৩৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের ৮.৫১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৬.৭৫ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৫.৯৯ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৪.১৬ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৯ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭২ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৩.৬১ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩.২৪ শতাংশ, এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.২০ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৯ অক্টোবর , ২০২১।








